বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরি সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মোঃ জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরি সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), কার্যকরি সদস্য মোঃ আবু হাসান, কার্যকরি সদস্য মোঃ নুরুজ্জামান জামু, কার্যকরি সদস্য শেখ শাহাজাহান আলী ও কার্যকরি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সুজন প্রমুখ।

রবিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, সাধারণ সভায় যে, ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে তারমধ্যে ৩ জন কর্মকর্তা এবং শ্রম অধিদপ্তর, খুলনা হইতে অনুমোদিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির ১ জন কর্মকর্তার কোন গাড়ি নেই।

গাড়ি না থাকা স্বত্তে¡ও তাহারা উক্ত সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কর্মকর্তা পদে তাদেরকে বহাল রাখা হয়েছে।

পদত্যাগপত্রে তারা লিখেছেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি (রেজিঃ নং-১২৮০) গত ২৯/১১/২০২৫ ইং তারিখে সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়। কিন্তু পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দমত কর্মকর্তাদের নিয়ে ০৯ (আট) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে শ্রম অধিদপ্তর, খুলনা হইতে অনুমোদন নিয়ে আসেন। যে বিষয়ে আমরা কেহ অবহিত নই।

সভাপতি ও সাধারণ সম্পাদকের এ বিষয়ে বারবার অবগত করা হলেও তারা কোন কর্ণপাত না করে বরং সময়ক্ষেপন করেছেন। এমতাবস্থায়, তাদের এই অসাংগঠনিক কর্মকান্ডের কারণে উক্ত কমিটির স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় ০৮ (আট) জন কর্মকর্তা পদত্যাগ করছি এবং পুরো কমিটিকে প্রত্যাখান করছি।”

পদত্যাগকৃতরা সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বরাবর ৮ জন কর্মকর্তা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ