সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসাধারণের মাঝে

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণের উদ্বোধন

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান, হ্যান্ডওয়াস ও হ্যান্ড স্যানিটাইজার প্রাথমিক পর্যায়ে বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

করোনার সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার আহবান জানান অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ অঅমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল ফেরদাউস আলফা, মাহফুজা রুবি, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মতিয়ার রহমান, মো. মনিরুল ইসলাম, মীর জাকির হোসেন, আব্দুল হাকিম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম, খলিলুর রহমান প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়ণে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে ১ লক্ষ মাস্ক ও ৪০ হাজার সাবান বিতরণ করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন