মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’। করোনাকালীন সময়ে সকল শ্রেণি পেশার অসহায় মানুষের দুঃখ দূর্দশার কথা ভেবে জনসাধারণের জন্য উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী সহায়তা হিসাবে দিচ্ছেন। মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রæত ভ্যাকসিন ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ৩১ লক্ষ ৩৩ হাজার ৬শ’ ২০ টাকা ব্যয়ে ৩ হাজার ৫শ’৫০ জন অসহায় ও দরিদ্র জনসাধারণের এ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময়ে যে সব শ্রমিক সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে- সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা মটর সাইকেল চালক এসোসিয়েশন, সংবাদ পত্র হকার্স সমিতি, সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, ফুসকা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ৫ কেজি করে আলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আল-ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক মহব্বত প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক
  • খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা