বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে সাবেক কমান্ডার শহিদুল ইসলামের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম।

রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নের দাবি তুলে ধরেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম।
জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছে। শিক্ষা বাতায়নে যুক্ত হয়েছে ডিজিটাল প্রযুক্তি। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্প শিক্ষায় নতুন মাত্রা এনে দিয়েছে। বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছে শেখ হাসিনার সরকার।
অনুরূপভাবে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকার উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান