সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রোকেয়া মোসলেমের তেঁতুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত – ০১ মহিলা আসনের প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার(১২ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন। মতবিনিময়কালে জেলা পরিষদের সংরক্ষিত -০১ আসনের সদস্য প্রার্থী মুক্তিযুদ্ধকালিন কমান্ডার প্রয়াত আ’লীগ নেতা মোসলেম উদ্দীনের সহধর্মিনী রোকেয়া মোসলেম উদ্দীন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসাবে জেলার তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার (২ টি) ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুনঃরায় নির্বাচিত হয়ে তার অসামাপ্ত কাজের উপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যদের সমার্থন কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, মহিলা আর্লীগ নেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল সহ সকল ইউপি সদস্যবৃন্দ।

এর আগে অনুরুপভাবে, তালা উপজেলার নগরঘাটা, খেসরা, সরুলিয়া, মাগুরা, তালা সদর, ধানদিয়া, জালালপুর, খলিসখালী, খলিলনগর, ইসলামকাটি সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও কূশল বিনিময় করে অকুন্ঠ ভালবাসা ও সমার্থন লাভ করেছেন বলে জানা যায়।

এ দিকে কলারোয়া পৌরসভা, উপজেলার ১২ টি ইউনিয়ন সহ আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের( সম্মানিত ভোটার) সাথে স্ব-শরীরে ও বিভিন্ন যোগাযোগ মাধ্যম দিয়ে কূশল বিনিময় ও সমার্থন কামনা করে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ তিনি(প্রার্থী) সম্প্রতি ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে প্লাস্টার যুক্ত থাকায় শারীরিক সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন