সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ


নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। “সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুপাড়ের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মোট ১৫ হাজার বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলস, বোনোজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “সাতক্ষীরায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আমরা প্রাণসায়ের খালের দু’পাশে বৃক্ষরোপণ করছি। এবং সমগ্র সাতক্ষীরায় বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে থেকে বৃক্ষরোপন করা হচ্ছে জেলা প্রশাসন সেটা সমন্বয়ে সাধন করছে। পৌরসভার মূল দায়িত্বের অন্যতম হলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশ রক্ষা। এ গাছগুলো নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন।”
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইনস্পেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইনস্পেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর প্রতিনিধি মো. সবুজসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌরবাসীকে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য শহর উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কেবল গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সবুজের অভিযানকে সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

“তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
বিএনপির অঙ্গ সংগঠন “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা শাখার আহ্বায়ক কমিটিরনঅনুমোদন দেওয়াবিস্তারিত পড়ুন


