শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি রবি

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি, মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপের কথা তুলে ধরে সরকারের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বে- সরকারী শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ একাধিক সমস্যার সাথে সহমত পোষণ করে পর্যায়ক্রমে সরকার সমাধান করবেন বলে আশ্বস্থ করেছেন।

নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জাহিদুর রহমান।

জেলা শিক্ষক নেতা নজিবুল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, জেলা শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান, সুলতানা নার্গিস, আব্দুল জব্বার, সজিব উদদৌল্যা, আবু তালেব, আব্দুল্যাহ, গোলাম কিবরিয়া, মোস্তফা বাকি বিল্লাহ শাহী, আবুল কালাম আবু তাহের, এবাদুল হক, আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা সামছুর রহমান, রুহুল আমিন, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শফিকুল ইসলাম, সামছুর রহমান লাল্টু, ওয়ায়েস ছিদ্দিকী বাবর, মনিরুল ইসলাম, আখতারুজ্জামান, মাখন লাল বিশ্বাস সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ। সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও নব নির্বাচিত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা