বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে ঐতিহাসিক ৭মার্চ পালন

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭মার্চ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে নীরব প্রার্থনা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। আবৃত্তি, দেশাত্মবোধ সংগীত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, আজহারুল ইসলাম, গীতা রাণী সাহা, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিহা আফরিন, কমলিকা ঘোষ, দীপ্তি মন্ডল, ঝিলিক সরকার, ফারজানা ফায়িজা, তাসনিয়া সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামে ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বাঙালির প্রেরণার বীজমন্ত্র। অন্যায়, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুরন্ত সাহসের নাম ৭মার্চের ভাষণ। বাঙালির সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত করে এ ভাষণ যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সকল অশুভ শক্তি আর অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি ও সাহস যোগাবে ঐতিহাসিক এ ভাষণ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস