রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিক উচ্চতা কমিয়ে ব্যক্তি মালিকানাধীন আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর প্রবেশপথ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসি। শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকরা বিষয়টি জরুরি প্রতিকার চেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক উন্নয়ন ও চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে সড়কের উভয় পাশে পানি ও বর্জ্য নিষ্কাশনের জন্য ৭ থেকে ৮ ফুট গভীর এবং ৩ থেকে ৪ ফুট উঁচু ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় ভবন মালিকদের অভিযোগ, পরিকল্পিত উচ্চতায় ড্রেন নির্মাণ করা হলে সড়কের দুই পাশে থাকা ব্যক্তি মালিকানাধীন আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর গ্রাউন্ড ফ্লোরের সামনে ড্রেনের উচ্চতা ভবনের মেঝের চেয়ে প্রায় ৩ থেকে ৪ ফুট উঁচু হয়ে যাবে। এতে ভবনগুলোর স্বাভাবিক প্রবেশ ও বের হওয়ার পথ বাঁধাগ্রস্ত হচ্ছে একই সাথে পানি বেরোনোর পথও বন্ধ হয়ে যাবে। এতে আবাসিক ভবনের বাসিন্দাদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রেতা, কর্মচারী ও মালামাল পরিবহনের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ি ও ঠিকাদার রওনাকুল ইসলাম বলেন, ড্রেন নির্মানের নামে ব্যক্তি মালিকানাধীন ভবনগুলোর ব্যবহার উপযোগিতা, নিরাপদ আসা-যাওয়ার পথ এবং সাধারণ মানুষের চলাচলের বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছেনা।
ভবন মালিক ও ব্যবসায়িদের পক্ষ থেকে ড্রেন নির্মাণের আগে সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ড্রেন নির্মান করা হোক। একই সঙ্গে ভবনগুলোর গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রেনের উচ্চতা নির্ধারণ এবং প্রয়োজনীয় স্থানে নিরাপদ প্রবেশপথ বা ক্রসিং নির্মাণের মাধ্যমে ভবনগুলোর চলাচলের পথ সচল রাখার দাবি জানান তিনি।
ড্রেন নির্মাণের চলমান কার্যক্রম আপাতত: স্থগিত রেখে বিষয়টি পুনর্বিবেচনা এবং কারিগরি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন শতশত এলাকাবাসি।
এবিষয়ে মোবাইল প্লাস এর স্বত্তাধিকারি বিশিষ্ট ব্যবসায়ি মীর তাজুল ইসলাম বলেন, এভাবে ড্রেন নির্মান হলে শত শত ব্যবসায়ি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি তারা লিখিতভাবে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাতক্ষীরার পুলিশ সুপার, সড়ক ভবন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়েছেন। তিনি আশা করেন সার্বিক দিক বিবেচনায় নিয়ে ড্রেনটি নির্মান করা হবে। যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়।
এবিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, সাতক্ষীরা শহরের নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত দ্রæত চার লেনের কাজ শুরু হবে। উর্দ্ধতন কর্তপক্ষের পরামর্শে নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত দুই পাশের ড্রেনটি কিছুটা উচু করে নির্মান করা হচ্ছে। কেননা রাস্তা নির্মান শুরু হলেই বিদ্যমান অবস্থা থেকে রাস্তাটি আরো দেড় ফুট উচু হবে। রাস্তার দুইপাশের ড্রেনের মধ্যে চার লেনের রাস্তা হবে। যে কারনে ড্রেনের ওপরের স্লাব দিয়ে মানুষের হাটার জন্য ফুটপাত হিসেবে ব্যবহার করা হবে। বর্তমান বাস্তবতায় ড্রেন উচু করার কোনো বিকল্প নেই। ড্রেন স্বাভাবিকের চেয়ে ৩ ফুট উচু করায় পাশের কিছু বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান নিচু হয়ে যাবে এবং তাদের পথ বন্ধ হয়ে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু মানুষের সমস্যাতো হবেই, সেটি মেনে নিতে হবে। প্রয়োজনে তারা ড্রেন থেকে স্লোব করে ব্যবহার করবে বলে পরামর্শ দেন তিনি। এলাকাবাসির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শহরের মানুষের কিছুৃ অভিযোগ থাকবে। শহরের বাইরে গেলে কোনো অভিযোগ পাওয়া যাবেনা। সব অভিযোগ দেখতে গেলে কোনো উন্নয়ন কাজ করা যাবে না।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত