রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে জেলা সাংবাদিক কল্যাণ সংস্থা’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মনিরুল ইসলাম এর শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান। শুভেচ্ছা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরের আলোর সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক এড, মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য যথা দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও দৈনিক দেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর, দৈনিক সত্যপাঠ এর সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, মোঃ হাবিবুর রহমান, প্রমুখ। এসময় পুলিশ সুপার বলেন সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সাতক্ষীরাকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাই।

সাংবাদিকরাই রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে তিনি বলেন সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। এজন্য আমরা সবসময় এই সংগঠনকে সাথে নিয়ে একযোগে কাজ করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ