বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শীতের কুয়াশামাখা সকালে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম’র সভাপতিত্বে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার মা, ডাক্তার, শিক্ষক, কবি সাহিত্যিক, ট্রাফিক সিগনাল, কৃষক শ্রমিক গায়ের বধূ সহ বিভিন্ন সাজে নিজেদেরকে উপস্থাপন করে। শিশুরা নাচে, গানে ও কবিতায় মুখরিত করে তোলে এসময় সকলে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ উপভোগ করতে থাকে এ যেন এক শিশুদের মিলন মেলা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন,তাজমিন সুলতানা, সাজু রায়, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রেবেকা সুলতানা ও আশরাফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর