রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্রে কথাসাহিত্যিক শরৎচন্দ্রকে স্মরণ

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের কালেক্টরেট পার্কে বছরের প্রথম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই পাঠচক্রটি তাকে উৎসর্গ করে উপন্যাসটির পাঠ ও আলোচনা করা হয়। আলোচনায় উপন্যাসে উঠে আসা প্রেম,আত্নমর্যাদা,সামাজিক শ্রেণিবিভাগ ও মানবিক মূল্যবোধ নিয়ে শরৎচন্দ্রের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে ‘পরিণীতা’ উপন্যাসটির প্রাসঙ্গিকতা নিয়ে মতবিনিময় করেন।

সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস জানান, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক চেতনাবোধ জাগ্রত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি মোঃ রাহাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, অর্থ সম্পাদক জান্নাত আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তানভীর আহমেদ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া , কার্যনির্বাহী সদস্য মোঃ হোসেন আলী, বন্ধু মোঃ ইসমাইল হোসেন,সারিকা সুলতানা, শারমিন আক্তার, সিফাত হোসেন,আল আমিন,ফাহিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতির স্বরচিত কবিতা “নীরব বিষন্নতা” পাঠের মধ্য দিয়ে পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত