বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

বিশ্ব মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৬”।

বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট সদস্য ফরিদা আক্তার বিউটি, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম, যুব প্রধান মোঃ ইকবাল কাদরী, যুব প্রধান-১ হাজেরা খাতুন এবং সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত রেড ক্রিসেন্ট যুব সদস্যরাও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দলনেতা শেখ মাহমুদুল হাসান এবং শ্যামনগর উপজেলা দলনেতা আনিসুর রহমান মিলন।

দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা ইউনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন শেষে কেক কেটে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলার আরসিওয়াই সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ