বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়ে ৭ রোগীর মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে যথেষ্ট প্রেসার না থাকায় সাত রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ বিপর্যয় ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দু’তিন ঘণ্টা সমস্যা ছিল। এর মধ্যে আইসিইউতে থাকা একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

অক্সিজেন সংকটে মারা যাওয়া রোগীরা হলেন– করোনা পজিটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন নেছা (৪০), শহরের কুকরালী আমতলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী করোনা আক্রান্ত নাজমা খাতুন, শ্যামনগরের সোনাখালি এলাকার কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন, আশাশুনির বক্সার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৫৪), কালিগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দ আলি পাড়ের ছেলে আবু জাফর মো. শফিউল আলম তুহিন, আশাশুনির নৈকাটি এলাকর বেনু গাজির ছেলে আব্দুল হামিদ (৭৫)।

রোগীর একজন স্বজন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে চাপ কমে যায়। ৮টার দিকে ঠিক হয়ে যাবে বলে হাসপাতাল থেকে জানানো হয়। কিন্তু এর মধ্যেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা তাঁর চাচী মারা যান। এসময় আরও তিন জনকে মারা যেতে দেখেছেন তিনি।

আরেক স্বজন বলেন, তাঁর বাবা করোনা পজিটিভ ছিলেন। ৪৫ দিন ধরে ভর্তি ছিলেন। অক্সিজেল সংকটের সময় তাঁর মৃত্যু হয়েছে।

জানা গেছে, অক্সিজেন সংকটকালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা ইউনিটের পাঁচজন, করোনা নিয়ে আইসিইউতে ভর্তি একজন এবং সাধারণ ওয়ার্ডের একজন রোগী রয়েছেন। আইসিইউতে মারা গেছেন কালিগঞ্জের আকরাম হোসেন খান (৬৩)।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস মন্ডল বলেন, দুই থেকে তিন ঘণ্টা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের প্রেসার কম ছিল। এসময় সিলিন্ডার দিয়ে চাপ ঠিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু এর মধ্যে আইসিইউতে থাকা একজন রোগী মারা গেছেন। বর্তমানে প্রেসার স্বাভাবিক রয়েছে।

অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত। তিনি বলেন, অন্যান্য দিনের মতো করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনেছি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার কথা না। এক দুই ঘণ্টা সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা যায়। তারপরও কারো কোনো গাফিলতি থাকলে আগামীকাল মন্তব্য করবো।

উল্লেখ্য, চলতি মাসে সাতক্ষীরায় করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক বেড়েছে। প্রতিদিনই গড়ে ৭–৮ জন কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি