মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাব উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে কলেজের ২য় তলায় সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এর মাধ্যমে দীর্ঘদিন পর সাতক্ষীরাবাসীর দাবী পূরণ হল।

সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের মেশিন পিসিআর ল্যাব আসলেও দক্ষ টেকনিশিয়ান ও যন্ত্রপাতির অভাব ছিল। তবে অতিসম্প্রতি সেটাও পূর্ণ হয়েছে।
করোনা টেস্টের জন্য আর সাতক্ষীরাবাসীকে জেলার বাইরে যাওয়া লাগবে না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাতক্ষীরাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসিক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডা. কাজী আরিফ আহমেদ, অর্থপেডিকস ডা. কামরুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. জাহিদ, ডা. হরষিত চক্রবর্তী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম প্রমুখ।

নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু করা হয়েছে।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী