সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিক্যালে যুক্ত হলো নতুন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

সাতক্ষীরার করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেড। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে প্রতিষ্ঠানের বেকম্যনস করোনা ওয়ারিয়র্স।

বুধবার আনুষ্ঠানিকভাবে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।

বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের কাছে এই উপহার তুলে দেয় প্রতিষ্ঠানটির ডিএসএম ইব্রাহীম হোসেন ও খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ।

এর আগে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে আকিজ বেকার্স লিমিটেডের ডিএস এম মো. ইব্রহীম হোসেন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি সংকটপন্ন। এই পরিস্থিতি মোকাবেলায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ কেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যাস’স। করোনা হটস্পট হয়ে উঠেছে খুলনা বিভাগের ১০ জেলা। তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। এই সংকটময় পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি সাতক্ষীরাবাসীর জন্য সামেক হাসপাতালে ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানেরর প্রধান অতিথি সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, আকিজ গ্রুপ বরাবরই দেশের জনগণের সাথে থেকেছে, সরকারের পাশে থেকেছে। করোনার এই সংকটে সাতক্ষীরাবাসীর পাশে দাঁড়িনোর জন্য আকিজ বেকার্স লিমিটেড-এর বেকম্যাস’সকে ধন্যবাদ দেন তিনি।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির করোনায় আক্রন্তদের জন্য এগিয়ে আসার জন্য জেলাবাসীর পক্ষ থেকে আকিজ গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা, সাচিবের সম্পাদক ডাক্তার মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ