শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

“আসুন লকডাউনে কর্মহীন নিরন্ন মানুষের পাশে দাঁড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির আয়োজনে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা ইউনিটের সভাপতি ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস.এম মনজুরুল আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ুন বাসিদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা।

সাতক্ষীরাসহ সারা দেশে খাদ্য বিভাগ তথা বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে একবেলা রান্নাকরা খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। সেই কর্মসূচির আওতায় ১২ জুলাই দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে, সাতক্ষীরা নিউ মার্কেট মোড় ও খুলনা রোড মোড়সহ সাতক্ষীরা’র বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া ৬শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, রান্না করা খাবার ও খাবার পানি বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, গোপাল চন্দ্র দাস, এ.এস.এম কামরুজ্জামান, খুলনা বিভাগের খাদ্য পরিদর্শক সমিতির সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, মো. আমিন উদ্দিন মোড়ল, মো. আবুল হাসান, দেব প্রসাদ দাস, এস.এম আমিনুর রহমান বুলবুল, মো. আবুল কালাম, মো. আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, স্বপন রায়, মো. আলমগীর হোসেন, মো. আবুল কালাম, মো. গাজী আব্দুল আজিজ, মো. আব্দুল খালেক, শাহীন সুলতানা, মুহসিনা খাতুন, শুকলা রানী দাস, শাহীনা খাতুন, মোছা. রুখসানা পারভীন, লুৎফুননাহার, মো. গোলাম মোস্তফা, মনিরা খাতুন, কাবিরা খাতুন, নাজমা পারভীন, মো. রোকন উদ্দিন, মো. ফিরোজ আহম্মাদ, সামছুন নাহার, মো. ইকবাল হোসেন, উজ্জল কুমার, সুমন হাওলাদার, জি.এম শাহাজান প্রমুখ। এসময় সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা