সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা। পাশের হার শতকরা ৯৮ ভাগ। তার মধ্যে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে শতকরা ৯৫ ভাগ।

এবারের ফলাফলে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আইনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

ছাত্র-ছাত্রীরা তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও কলেজের প্রভাষক মন্ডলীর প্রচেষ্টা এবং কলেজের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতাকেই সাফল্যের কারণ হিসাবে উল্লেখ করেছেন।

সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আগামী দিনের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি, এভাবেই প্রতিটি ঘরে ঘরে আইন শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে পড়বে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই কলেজ থেকে পাশ করা আইনের গ্র্যাজুয়েটরা বিচার বিভাগ, উচ্চ আদালত ও জজ কোর্টে সফলভাবে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ছেন।”

সাতক্ষীরা ল কলেজের এ গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, সাতক্ষীরা ল কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ, কলেজের প্রিন্সিপাল, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে।

সাতক্ষীরা ল কলেজের কৃতি সব শিক্ষার্থী, অভিভাবক এবং অক্লান্ত পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শুভকামনা জানিয়ে শুভাকাঙ্খীরা আশা প্রকাশ করেন, আগামীতেও এ বিদ্যাপীঠ সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে।

উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাড়ে ৬ শতাধিক আইনজীবীর মধ্যে অর্ধেকাংশ আইনজীবী সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
  • সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ
  • সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি গঠন
  • সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙনে হুমকির মুখে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু, উদ্বেগে এলাকাবাসী
  • সাতক্ষীরায় ৪ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শরিফুল, সন্ধান চায় পরিবার
  • জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা
  • ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা
  • মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী