সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ ঘটিকায় সাতক্ষীরা সদরের হরিশপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে সকল সেক্রেটারিয়েট, থানা সভাপতি, সেক্রেটারি এবং বাকি সদস্যদের নিয়ে আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথি বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক
বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং মানবতার সংগঠন। আগামীর নেতৃত্ব ছাত্রশিবিরের হাত ধরেই আসবে ইনশাল্লাহ ।এজন্য আগামীর দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে ছাত্রশিবিরকে। প্রত্যেক ছাত্রের মাঝে ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাতে এবং বেশি বেশি খেলার আয়োজন করার মাধ্যমে ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা ছাত্রশিবিরকে নিতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন,১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর এ পদার্পণ করেছে এবং দেশ ৫ই আগস্ট এর পর নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে ।এজন্য আমরা চায় সকল দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ চাইলেও তার অধিকার ফিরে পাবে ,না চাইলে তার অধিকার পাবে ।এজন্য দেশ ও জাতির কল্যাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে ছাত্রশিবিরকে।

একই রকম সংবাদ সমূহ

৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ ভোলা-চরফ্যাশন মহাসড়কের উভয় পাশে ৭০বিস্তারিত পড়ুন

হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনাবিস্তারিত পড়ুন

শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বিস্তারিত পড়ুন

  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ