বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের বেহাল দশা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। অন্যান্য জেলার মত সাতক্ষীরারও কিছু স্বতন্ত্র্য বৈশিষ্ট্য আছে। যার মধ্যে সুন্দরবন, নলতা শরীফে অবস্থিত খান বাহাদুর আহছানউল্লাহ (রহ:) এঁর রওজা শরীফ, মোজাফফর গার্ডেন, রূপসী ম্যানগ্রোভ বন, ডিসি ইকো পার্ক, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, ভোমরা স্থলবন্দর সহ অসংখ্য দর্শনীয় স্থান আছে। দর্শনীয় স্থানগুলোতে সারা বছর দেশের ৬৪ জেলা থেকে ভ্রমনপিপাসু মানুষ ভ্রমনে আসে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার জন্য একটিমাত্র মহাসড়ক হলো সাতক্ষীরা টু শ্যামনগর।
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও উন্নতি হয়নি এই মহাসড়কটির।

এ সড়কটি যেন এখন মরণফাঁদ। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পঙ্গুত্ব বরণ করছে শত শত মানুষ, এমনকি বিভিন্ন সময় মৃত্যুর সংবাদও পাওয়া যাচ্ছে।

ভোমরা স্থলবন্দরসহ এই সড়কটি সাতক্ষীরা-দেবহাটা-কালিগঞ্জ-শ্যামনগরের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। অথচ সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকলেও শুধু মেরামতের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায়, এ সড়কটি ফোর লেনে উন্নীতকরণ করার জন্য কার্যক্রম চলমান আছে। কয়েক দফায় সড়কের দুই পাশের অবৈধ উপস্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে কিন্তু আজও কোনো আলোর মুখ দেখছে না সাতক্ষীরাবাসী। মহাসড়ক সংস্কারের নামে প্রায় অধিকাংশ জায়গায় ইটের সলিং করে দিচ্ছে সড়ক বিভাগ যা খুবই কষ্টদায়ক।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা শহরে অবস্থিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতেও মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি প্রতিমধ্যে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে।

বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের কাছে ব্যস্ততম মহাসড়কটি যাতে দ্রুত চার লেনে উন্নতির মাধ্যমে সংস্কার হয় তার আশু হস্তক্ষেপ কামনা করছে সাতক্ষীরার সকল শ্রেনি পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ