রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতা, খাল খননের দাবীতে মানববন্ধন

জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ও খাল পূনঃখননের দাবীতে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরসহ কয়েকটি ইউনিয়নের পানিবন্দী মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগি দেড় শতাধিক পানিবন্দী মানুষ উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এলাকাবাসী ও সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, শিবপুর ইউনয়নের ইউপি সদস্য মহাদেব চন্দ্র সরকার, সফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, মনোরঞ্জন সরকার মজনু গাজী, আব্দুল হাই প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষনে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাইবিল, পদ্মবিল, সুধিরবিল, মালিনি বিলসহ কয়েকটি বিলের প্রায় ৩ হাজার একর জমির ধান ও শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের ও পুকুর।

পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন সদর উপজেলার ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা এ সময় অনতিবিলম্বে সোনাইবিলের বারোপোতা খাল, পদ্মবিলের চিংড়ি খোলা খাল, মালিনি বিলের পায়রাডাঙ্গা খাল, খানপুর পূর্বপাশের বিলের খাল, পরানদহা কচুরবিলেরখালসহ কয়েকটি খাল পূনঃখননসহ জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম