বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হলরুমে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে সব সময় প্রণোদনা সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষকরা হলো দেশের প্রাণ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, কৃষক মেহেদী হাসান প্রমুখ। সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। সদর উপজেলার ৫০ জন কৃষকের মাঝে খেসারি বীজজন প্রতি ৮ কেজি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ জন প্রতি ২০ কেজি, ৬০ জন কৃষককে পেঁয়াজের বীজ জনপ্রতি এক কেজি ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ ১ কেজি করে বিতরণ করা হবে। সরিষা, গম, পেয়াজ ও সূর্যমুখী বীজ কৃষক প্রতি ১ বিঘার জন্য বীজ, ডিএপি সার ১০ কেজি, ৫কেজি এমওপি সার বিতরণ করা হবে। এসময় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি অফিসার, সুবিধাভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়া।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা