শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর ও দেবহাটায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা সদরে এবং দেবহাটায় বজ্রপাতে ২জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) সকাল ৮টার দিকে ঘেরে সদরের খেজুরডাঙ্গী এলাকায় মাটি কাটার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫),মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ(৪০),জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার হুমায়ুন কবির।

সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাড়িয়েছিলাম। এসময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা ৪জন আহত হই।

লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান,মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে বাড়ির পাশে পাতার বিলের ঘেরে এসে নামাজ আদায় করে বাসায় বসে ছিলো। তখনই শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রচন্ড শব্দে বজ্রপাত।

একপর্যায়ে লতিফ এর উপর পড়ে বজ্রপাত এবং তাতেই তার মৃত্যু হয়। তাকে ফোনে না পেয়ে তার বৃদ্ধ পিতা পিয়ার আলি গাজী তাকে খোঁজ করতে এসে দেখে ঘেরের বাসার পাশে লতিফের নিথর দেহ পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ব্রজপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের গ্রাম আদালত বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জনগণকে প্রাণঘাতী তাপ প্রবাহ থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
  • ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’
  • সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চিকিৎসকদের সংবর্ধনা
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন
  • সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত
  • সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন
  • সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন