বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ গাছ জরুরী অপসারণের দাবি

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ একটি গাছের ডাল রাতের আধারে আকস্মিক ভেঙে পড়েছে। এঘটনায় সেখানে অধিকাংশ ঝুকিপূর্ণ গাছ ও গাছের মরা ডাল এখন রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সহ স্থানীয়দের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। দলিল লেখকরা বলছেন, দীর্ঘদিন রেজিস্ট্রি অফিসের সীমানার ভিতরে ঝুকিপূর্ণ বেশ কিছু গাছ ও ওইসব গাছের ঝুকিপূর্ণ ডালপালা থাকলেও কর্তৃপক্ষের নজর সেখানে পড়ে না। প্রায় সময় বিভিন্ন গাছের ডালপালা ভেঙেপড়ায় দলিল লেখকদের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি ঝুকিপূর্ণ একটি গাছের ডাল ভেঙে দলিল লেখকদের সেরেস্তা ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দলিল লেখক আব্দুর রহমান, রফিকুল ইসলাম দিপু ও আব্দুল গফ্ফার। তাদের দাবি একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন ফল হয়নি। তবে এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান জানান, ‘সম্প্রতি সদর সাব রেজিস্ট্রি অফিসের সীমানা প্রাচীরের ধারের একটি ঝুকপূর্ণ গাছের ডাল ভেঙে কয়েকজন দলিল লেখকদের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাটা রাতে ঘটার কারণে সেরেস্তার ক্ষতি হলেও কোন মানুষ আঘাত পায়নি। তবে এটা যদি দিনের বেলায় হতো তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন জানান, ‘সেদিনের দুর্ঘটনা আমাদের পূর্ব সতর্কতা বলে আমি মনে করি। রেজিস্ট্রি অফিসের সীমানা ঘেষে সকল ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণের জন্য জেলা রেজিস্ট্রার মহোদয়কে জানিয়েছি। তিনি আমাদের সমাধানের ব্যাপারে আশ^স্ত করেছেন’।

সাধারণ সম্পাদক দাবি জানান, ‘ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা জরুরী অপসারণ করে রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হোক’। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব দ্রæত ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণ করা হবে’।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান