বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান নিক্সনের বিরুদ্ধে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৮ মাস আগে সাউথ এরিয়ান ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (স্যাডো) সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ফিল্ড অফিসারের সাথে বিয়ের প্রলোভনে পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান নিক্সন শারিরীক সম্পর্ক গড়ে তোলে।

নলতায় পাক রওজা শরীফে নিয়ে কবুল পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপর থেকে দীর্ঘ ৭ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে কৌশলে ধর্ষণ করতে থাকে। সম্প্রতি ওই ফিল্ড অফিসার অন্তসত্বা হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিনে ডেকে নিয়ে ঔষধ খাইয়ে গর্ভপাত করায়। ৯ রমজানে ক্যান্টিনের সামনে তার পায়ের উপর মোটরসাইকে তুলে দেয় এবং অকথ্য ভাষায় গালাজসহ এসব বিষয় কাউকে না বলার জন্য হুমকি দেয়।

সোমবার সকাল ১১টার দিকে তিনি সিভিল সার্জন অফিসে অভিযোগ করতে যান। অভিযোগ জমা দেওয়ার পর নিক্সনের স্ত্রী রিনা পারভীর (৩৪) ও ক্যান্টিনের ম্যানেজার আজিজুল হকের উপস্থিতিতে আকলিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। স্থানীয়রা আকলিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

ঐ ভুক্তভোগী সাংবাদিকদের জানান, এসময় আমার কানের দুল ও গলার চেইন ছিল সেটা আর পাচ্ছি না। এব্যাপারে নারীলোভী নিক্সনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় তিনি। এ ব্যাপারে জানতে চাইলে রিনা পারভীনের মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক ও সাউথ এরিয়ান ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (স্যাডো)’র পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান এর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফরিদ উদ দৌলা নিক্সনের বিরুদ্ধে এর আগেও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন নারী কর্মীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বলে ভুক্তভোগী জানান।-পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ