বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে বই উৎসব

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেলো নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় তিনি বলেন,‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. আসাদুজ্জামান, সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন শিক্ষার্থীদের হাতে ১৭ হাজার ৫শত সেট নতুন বই তুলে দেয়া হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ

বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাতক্ষীরার রাজার বাগানে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে রাতের অন্ধকারে এলাকাবাসীর চলাচলের রাস্তা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি