মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টায় শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন সাংবাদিক কেন্দ্রের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতাকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে মো. শাহীন ইসলাম বলেন, ছাত্রদল ছাত্রসমাজের অধিকার আদায়ে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পণ। আগামী দিনে সাতক্ষীরার উন্নয়ন ও সত্য প্রকাশে সাংবাদিকরা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে।” তিনি আরও বলেন, সাংবাদিকদের যে কোনো সমস্যায় রাজপথে থেকে সহযোগিতা করার অঙ্গীকার করছি এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), রাহাত রাজা (গ্লোবাল টিভি), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), তানজির কচি (বাংলানিউজ), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।

এসময় সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ সভাপতি আকবর হোসেন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন শহর ছাত্রনেতা নাফিজ আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই প্রমুখ।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের কাছে মেধাভিত্তিক রাজনীতি চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন