শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের স্মরণসভা

জি এম নূর ইসলাম শুধু একজন পত্রিকা সম্পাদক ছিলেন না, ছিলেন মানুষের কণ্ঠস্বর। সংবাদপত্রকে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন হলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন নিরহংকার, নির্লোভ ও সৃজনশীল একজন মানুষ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত সাতক্ষীরার সংবাদপত্র জগতের পথিকৃৎ ও নাগরিক নেতা জি এম নূর ইসলামের স্মরণসভায় জেলার নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক ও প্রকাশক সদ্য প্রয়াত জি এম নূর ইসলামকে স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতায় তিনি যেমন নতুন ধারার সূচনা করেছিলেন, তেমনি নাগরিক অধিকার ও জেলার উন্নয়ন আন্দোলনে ছিলেন অগ্রগণ্য। সংবাদপত্রের পাতায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি রাজপথেও ছিলেন সোচ্চার, যা ছিল তার জনস্বার্থ ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা।

স্মরণসভার শুরুতে প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।

স্মরণসভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সংবাদপত্র জগতে জি এম নূর ইসলামের অবদান অনস্বীকার্য। তিনি শুধু সংবাদ প্রকাশের মধ্যে সাংবাদিকতাকে সীমাবদ্ধ রাখেননি, সংবাদপত্রকে মানুষের সমস্যা, অধিকার, বঞ্চনা ও সম্ভাবনার কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করেছেন।

তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সাতক্ষীরার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জি এম নূর ইসলাম। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও সংকটে তিনি সোচ্চার কণ্ঠ ছিলেন।

বক্তারা বলেন, নাগরিক অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। সাতক্ষীরার মানুষের ন্যায্য দাবি ও মৌলিক সমস্যাগুলো নিয়ে তিনি যেমন কথা বলেছেন, তেমনি সংবাদপত্রের মাধ্যমেও এসব বিষয়কে জনপরিসরে তুলে ধরেছেন।

বক্তারা বলেন, জি এম নূর ইসলাম পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও নিজের চিন্তা, মেধা ও সাহস দিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। একই সঙ্গে ব্যক্তিজীবনে তার সরলতা ও নিরহংকার আচরণ তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু, সিনিয়র আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, বার্তা সম্পাদক জিএম আদম সফিউল্লাহ, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, মানবাধিকার কর্মী লুইস রানা গাইন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ডা. মহিদার রহমান,
পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানার্জী, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, আলোর পরশের মফস্বল বার্তা সম্পাদক গাজী হাবিব প্রমুখ।

স্মরণ সভায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, ভিবিডি সাতক্ষীরার হিউম্যান রিসোর্স অফিসার তানজীল আলম, সদর উপজেলা কমিটির সভাপতি করিমন নেছা শান্তা, সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের, আমরা বন্ধুর জালাল উদ্দীন, কমিউনিটি গ্রুপের পরিচালক উম্মে ফোয়ারা রানী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য তানজির কচি (বাংলানিউজ), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইম টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), আজকালের খবর এর এসএম তৌহিদুজ্জামান, সমকালের কিশোর কুমার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল, ইকরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত জি এম নূর ইসলামের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু