মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি : “মানবতার হাসপাতাল” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের সিও এন্ড প্রতিষ্ঠাতা ডা. নাজমুস সাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এনবিআর চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “জনগনকে এমনভাবে চিকিৎসা সেবা দিতে হবে যাতে চিকিৎসার জন্য কোন নাগরিক ভারতে না যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে চিকিৎসা সেবাই অবদান রাখতে হবে। আমি মনে করি সাতক্ষীরা সিটি হাসপাতাল তাদের স্লোগানকে ধারণ করে সেবার মন মানুষিকতা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তক আহমেদ, ভার্চুয়ালী বক্তব্য রাখেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. মো. শহিদুল আলম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এম আব্দুল ওহাব, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু , ডা. ইশরাত জান্নাত প্রমুখ।

আলোচনা সবার শেষে সাতক্ষীরা সিটি হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিও মো. শাহ আলম ও ডা. শাহরিয়ার শামীম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের