রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। একই সঙ্গে পরিস্থিতি ঘিরে সীমান্তবর্তী জনপদে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মে থেকে কয়েকদিন ধরে কলারোয়ার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের বাদুড়িয়া এলাকার হাকিমপুর সীমান্তে বহু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে সে প্রচেষ্টা কার্যত ভেস্তে যায়।

স্থানীয়দের ভাষ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ‘অনিবন্ধিত অভিবাসী’ শনাক্তের নামে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের সীমান্তবর্তী অস্থায়ী শিবিরে রেখে পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে। পরবর্তীতে তাদের বাংলাদেশি দাবি করে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, সাতক্ষীরা সীমান্তে কড়াকড়ি বাড়ানোয় কৌশল পরিবর্তন করে অন্য সীমান্ত এলাকা দিয়ে পুশইনের চেষ্টা হতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেছেন সীমান্ত সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আমাদের দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।

সামগ্রিক পরিস্থিতিতে সীমান্তে আপাতত স্থিতিশীলতা বজায় থাকলেও, সম্ভাব্য ‘পুশইন’ ইস্যু ঘিরে সতর্ক দৃষ্টি রাখছে সংশ্লিষ্ট মহল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন