সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক পানি সম্পদ মন্ত্রী আটক

সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে আছেন।

ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কোনো দল আজ কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি।

তবে কী কারণে আটক করা হয়েছে সেটি বলতে রাজি হননি তিনি।
সূত্র: জাগোনিউজ

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেনবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান