বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলি হা*মলা

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার বিষয়টি নিশ্চিত করেন।

এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, এ হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি ‘স্পষ্ট বার্তা’ দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, ‘দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর হুমকি ইসরায়েল বরদাশত করবে না।’

এর আগে বুধবার সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইসরায়েল।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দ্রুজ হলো একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। এই গোষ্ঠীর সদস্যরা সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করেন।

সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হন। এলাকাটি দ্রুজ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসকারী এলাকা হিসেবে পরিচিত। ওই সময় দ্রুজদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ইসরায়েল। এরপরই সিরিয়ার অভ্যন্তরে টানা দুদিন হামলা চালায় দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব হামলা সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসের বহিঃপ্রকাশ। ইসলামপন্থি সুন্নি মতাদর্শ অনুসরণকারী এই সরকার গত ডিসেম্বর মাসে বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতায় আসে।

বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে ধারাবাহিক সংঘাত ও বিদেশি হস্তক্ষেপ তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দাবি, তারা একটি কট্টরপন্থী গোষ্ঠীর হাত থেকে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করতে এ হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়া এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ। তবে সিরিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী