শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেফাজতের সমাবেশ

সিলেটে করোনা সংক্রমণ ঠেকাতে সবধরনের সভা-সমাবেশ এবং জনসমাগমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা অমান্য করে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ২টার দিকে নগরের কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করে তারা। এ সময় সরকারি কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানেননি সমাবেশে অংশগ্রহণকারীরা। এমনকি কারো মুখে মাস্কও দেখা যায়নি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের কর্মী-সমর্থকরা বাদ জুমা নগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল সহকারে কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। পরে তারা এক সমাবেশে মিলিত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতের দেশব্যাপী চলা কর্মসূচিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর হেফাজতের নেতরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আগত বিদেশি অন্য অতিথি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশ বিরোধী ভারতের প্রধানমন্ত্রীর ব্যাপারে আমাদের আপত্তি ছিল।

এই মোদির হাত মুসলমান এবং বাংলাদেশের সীমান্ত এলাকার নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। সেই মোদির আগমনকে আমরা মেনে নিতে পারিনি বলেই আমরা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলাম। কিন্তু পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা দেশবাসী দেখেছেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ইসলাম ও দেশকে বাঁচাতে মাঠে নেমে ১৭টি তাজা প্রাণ হারিয়েছি। আমরা এ সমাবেশ থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে হেফাজত নেতাকর্মীরা মাঠে নামবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা খলীলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হুছাইন, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা নাসির উদ্দিন, মুফতী রশীদ আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মুফতী ফয়জুল হক জালালাবাদী সহ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী।

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল করা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গণমাধ্যমকে বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারপরও তারা সংক্ষিপ্ত আকারে উস্কানিমূলক কোনো কিছু বলবে না মর্মে সমাবেশ করেছেন। তবে কাউকেই আর নিষেধাজ্ঞা অমান্য করে নগরে সভা সমাবেশ বা গণসমাগম করতে দেয়া হবে না।

এদিকে সমাবেশ চলাকালে কোর্ট পয়েন্ট আশপাশে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয় যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে। কোর্ট পয়েন্ট এলাকায় তৈরি করা হয় বাড়তি নিরাপত্তা। তবে সমাবেশে বাধা দেয়নি পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন