সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে লকডাউন মানছে না কেউ !

প্রতিদিনই ভয়াল রুপ ধারণ করছে করোনা ভাইরাস। দ্বিগুণ হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ফলে গত সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন নিয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। কিন্তু সিলেটে কেউই মানছে না প্রজ্ঞাপনের নির্দেশনা। সর্বত্রই অমান্য হচ্ছে লকডাউন নির্দেশনা। স্বাস্থ্যবিধি, সামাজিক বা শারীরিক দুরত্ব বজায় রেখে কোথাও চলছে না কেউ। অনেকেই মাস্ক মুখে পড়ছেন না। দোকানপাট খোলার দাবিতে সিলেটের ব্যবসায়ীরা মঙ্গলবার (৬ এপ্রিল) সামাজিক বা শারীরিক দুরত্ব বজায় না রেখে, মুখে মাস্ক না পড়ে বিক্ষোভ করেন। আর বুধবার (৭ এপ্রিল) ব্যবসায়ীরা আগামী রোববার (১১ এপ্রিল) থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।

নির্দেশনা অমান্য করে সিলেট সিটি করপোরেশন এলাকার বাইরে যাত্রী পরিবহন করছে ‘নগর এক্সপ্রেস’ (টাউন বাস)। আর সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন না মেনে চলছে গণপরিবহন। বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার, সিলেট-শেরপুর, সিলেট-জাফলং, সিলেট-কোম্পানীগঞ্জ, সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-মাইক্রোবাসসহ বিভিন্ন ধরণের যান চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বাসগুলো। এছাড়া আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এদিকে-মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের নির্দেশনা দেন। নির্দেশনায় তিনি বলেন, গণপরিবহন সিটি এলাকার ভেতরে চলাচল করবে। সিটির বাইরে গণপরিবহন যেতে পারবে না। বাইরে থেকেও কোন গণপরিবহন সিটির ভেতরে ঢুকতে পারবে না।

এই নির্দেশনার পর বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে সিলেটে টাউন বাস চলাচল শুরু করে। কিন্তু নির্দেশনা অমান্য করে টাউন বাস সিটি করপোরেশন এলাকার বাইরেও যাত্রী পরিবহন শুরু করেছে। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে যাত্রী পরিবহনের কারণে ৬০ ভাগ ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও টাউন বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এদিকে, সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন না মেনে চলছে গণপরিবহন। বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বাসগুলো। এছাড়া আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন, প্রশাসন বাঁধা না দেয়ায় মালিক-চালকরা নিজেদের দায়িত্বে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে স্বল্প সংখ্যক বাস নামিয়েছেন।

সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতিকে পুঁজি করে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বুধবার সকালে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের উদ্দেশ্যে বাস চলাচল শুরু হয়। লকডাউনের আগে করোনা পরিস্থিতিতে দুই আসনে একজন যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হলেও বাসগুলোতে আসনের চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কোনো কোনো বাসে দাঁড়িয়ে ঠাসাঠাসি করেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু