রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত সম্প্রীতি সংঘের লাইব্রেরিতে বই উপহার দিলেন চেয়ারম্যান ডালিম

কলারোয়া উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘ কতৃক প্রতিষ্ঠিত জ্ঞানতরী পাবলিক লাইব্রেরিতে প্রায় ৫০,০০০ টাকা সমমূল্যের ১৫০ টি বই উপহার প্রদান করেন ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ডালিম হোসেন। গত ১২ জানুয়ারি ২০২৪ তিনি সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুসকে বই হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ১-৭ জানুয়ারি সীমান্ত সম্প্রীতি সংঘের জ্ঞানতরী পাবলিক লাইব্রেরিতে বই অনুদান সপ্তাহ-২০২৪ পালিত হয় এবং সেখানে চেয়ারম্যান ডালিম হোসেন বিপুল পরিমাণ বই উপহার প্রদানের ঘোষণা দেন।

বই উপহার পেয়ে সীমান্ত সম্প্রীতি সংঘের সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা কলারোয়া নিউজকে বলেন, “আমাদের এলাকার তরুন ও যুবকদের ঐকন্তিক প্রচেষ্টায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল চান্দুড়িয়া বাজারে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ বই না থাকায় পাঠকের আনাগোনা কম থাকে।

চেয়ারম্যান ডালিম হোসেনের এমন বিপুল উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। তার দেয়া অধিকাংশ বই ইতিহাস ও মুক্তিযুদ্ধ নির্ভর যা আমাদের লাইব্রেরিকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ