রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুইডেনে পবিত্র ধর্ম গ্রন্থ আল কুরআন অবমাননা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুইডেনে পবিত্র ধর্ম গ্রন্থ আল কুরআন অবমাননা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ ই জুলাই জুম্মার নামাজ শেষে শহরের বাসটার্মিনাল হইতে জেলা উলামা মাশায়েক পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনীর সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মাওলানা রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মুজাহিদুল আলম, সাতক্ষীরা সদর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেনসহ সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় ধর্মপ্রান মুসলমানগন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তি র ধর্ম,মুসলিম জাতি শান্তি প্রিয়। আজ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম জাতিকে উস্কে দিতে এমন জঘন্যতম কাজ করে যাচ্ছে একশ্রেনীর মানুষ। আমরা বিভ্রান্ত না হয়ে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানায়।

এ দিকে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার, নায়েবে আমীর নূরুল হুদা, শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আজিজুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী