বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুদান থেকে ঢাকায় ফিরলেন ১৩৬ বাংলাদেশি

যুদ্ধকবলিত সুদানে দীর্ঘ ২৩ দিন আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশিদের প্রথম দল।

স্থানীয় সময় সোমবার (৮ মে) ভোরে জেদ্দা বিমানবন্দর থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রোববার (৭ মে) সৌদি এয়ারফোর্সের একটি বিশেষ ফ্লাইটে পোর্ট সুদান থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এদিন সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে প্রথম দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান ৭০ বাংলাদেশি। পরে আরও দুই দফায় পৌঁছান ৬৫ জন। তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে সুদানে আটকেপড়া বাকি ৫৪০ বাংলাদেশিকে দ্রুত সৌদি আরবে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক।

গত মাসের ১৫ এপ্রিল সুদানে গৃহযুদ্ধ শুরুর পর হামলা হয় রাজধানী খার্তুমে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। এমন পরিস্থিতিতে সেখানে আটকেপড়া ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। গত ৩ মে রাজধানী খার্তুম থেকে ৮৫০ কিলোমিটার পথ বাসে পাড়ি দিয়ে পোর্ট সুদানে নেয়া হয় তাদের।

পোর্ট সুদান থেকে জাহাজে করে জেদ্দায় নেয়ার কথা কথা থাকলেও, ট্রাভেল পারমিট ও জাহাজ পাওয়া নিয়ে জটিলতার কারণে এতদিন পোর্ট সুদানেই অপেক্ষমাণ ছিলেন বাংলাদেশিরা।

দূতাবাস বলছে, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা