বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে অবৈধ উপায়ে মাছ কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধ উপায়ে মাছ কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগ।

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের (স্টেশন অফিসার) এসও সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধ পন্থায় মাছ
কাঁকড়া আহরণ করার সময় সাতজনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা প্রত্যেকে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তারা হলেন জাহিদুল মোল্লা (৩৮), আজিজুল ইসলাম (২৪), কামরুল ইসলাম (৪২), কবির হোসেন
(৪৫), শাজাহান সানা (৩৩), শরিফুল ইসলাম (২৮) ও এনামুল মোল্লা (২৮) কে আটক করে। বুধবার রাতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ফাঁসজালসংযুক্ত নৌকা।

এছাড়া অতিরিক্ত ফাঁস জাল, কল জাল, খাল পাটা জাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত এর মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস সুলতান আহমেদ আরও জানান, একই রকম পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণের সময় আরও চারজনকে আটক করা হয়।

আটককৃতরা প্রত্যেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন কালিঞ্চি গ্রামের আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, তাপস গাইন ও সোরা
গ্রামের জহুর আলী। তাদের কাছ থেকেও অনুরূপ জাল সম্মৃদ্ধ একটি নৌকা আটক
করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন