শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিতে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে দুই দফা ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ও শনিবার ভোরে এ হামলাগুলো চালানো হয়। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।

সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।
সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২