সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, ১২ জনের মৃত্যু

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন। আর সেখানে অবস্থানকালে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, রোববার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ৪২১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

১২৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন ও ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রীকে পৌঁছে দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় দুইজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং নারী দুইজন।

সবশেষ আব্দুল মতিন নামে ৫৩ বছর বয়সী একজন হজযাত্রী গেল ৩ মে সৌদি আরবের মক্কায় অবস্থানকালে মারা যান।

তিনি যশোর কোতোয়ালি থানার বাসিন্দা। গত ২৩ এপ্রিল ফ্লাইনাসের একটি ফ্লাইটে আব্দুল মতিন সৌদি আরবের মদিনায় পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালে ৪৮ জন হজযাত্রী সৌদি আরবে মারা গিয়েছিলেন। এর আগের বছর হজে গিয়ে মারা যান ৬৫ জন। ২০২৩ সালে কয়েকবছরের মধ্যে সর্বোচ্চ ১২৩ জন হজযাত্রী মারা গিয়েছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। ৩০টি লিড এজেন্সি এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রম পরিচালনা করছে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া প্রাক-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২১ মে। প্রাক-হজ ফ্লাইট ২০৭টি; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯