সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব

দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

বর্তমানে দেশে তিনস্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। এ তিনস্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং নগর স্থানীয় সরকারের দুটি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩০টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশন চলমান। এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ তাদের প্রাথমিক সুপারিশমালা জমা দেন। সেখানে এ সংস্কার প্রস্তাব করা হয়েছে।

তিনটি গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের কার্য ও কাঠামোতে মৌলিক পরিবর্তনের সুপারিশ করা হবে। জেলা পরিষদ হবে একটি বিকেন্দ্রী পরিকল্পনা ইউনিট। ডেপুটি কমিশনারের অফিস পৃথকভাবে জাতীয় সরকারের প্রতিনিধিত্ব করবে এবং ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে জেলার সব উন্নয়ন সংক্রান্ত দপ্তরগুলো জেলা পরিষদে ন্যস্ত তো হবে। যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত হবেন। অনুরূপভাবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কার্যাদি ও অর্থ সম্পদ পরিষদে ন্যস্ত হবে।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশমালা জমা দিয়েছে। কমিশন প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট কমিশন প্রতিবেদন কাঠামো হিসেবে ১৫টি বিভিন্ন ক্ষেত্র নির্ধারণ করে প্রতিটি ক্ষেত্রের ওপর সুনির্দিষ্ট অধ্যায়গুলোর বর্ণনা করেছে।

কমিশন প্রধান তোফায়েল আহমেদ মুখবন্ধে লিখেছেন, যেহেতু কাজ পরিপূর্ণভাবে শুরু করতে বিলম্ব হয়েছে, তাই পূর্ণাঙ্গ প্রতিবেদন শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন হবে। এরই মধ্যে সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জাতীয় নেতাদের সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা করছে। তাই স্থানীয় সরকার সংস্কার কমিশন আলোচনা ও ঐকমত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে সহজতর করার জন্য কমিশনে তৈরি করা প্রাথমিক কিছু মৌলিক সুপারিশ সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার জন্য উপস্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা দেখতে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী