মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে; সর্বশেষ রোড স্ল্যাব বসে সড়কপথ পুরোটাই দৃশ্যমান

স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্নে নয়, পুরোটাই বাস্তবে। বসানো হয়েছে সর্বশেষ রোড স্ল্যাবটিও। এতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ১২ ও ১৩নং পিলারের ওপরে শেষ স্ল্যাব বসানো হয়েছে। এতে সড়কপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি বলেন, ১০টা ১২ মিনিটের সময় সর্বশেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এরপর বাকি থাকছে পিচঢালাই তথা কার্পেটিং। তারপর আনুষঙ্গিক কাজ শেষে যানবাহন চলাচলের উপযোগী হয়ে উঠবে।

পিচ ঢালাইয়ের কাজ আগামী মাসে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর সড়কপথ তৈরি শেষ। ২৯১৭ টি স্ল্যাবই বসে গেছে। সড়ক তৈরি সম্পন্ন। যানবাহন চলাচলে বাকি থাকছে শুধু কার্পেটিং। তাই স্ল্যাব বসানোর কাজে নিযোজিতরা খুব খুশি।

শ্রমিকরা জানান, ‘তিন শিপটে আমরা কাজ করেছি। রোদবৃষ্টি মাথায় নিয়ে আমরা কাজটা সম্পন্ন করেছি।’

অপরদিকে, দ্বিতল এই সেতুর নিচতলার রেল লাইনের সবক’টি স্লাব বসানো হয়ে গেছে। গত ২০ জুন ২ হাজার ৯৫৯টির সব কটি রেল স্ল্যাব বসে গেছে। আর সেতুতে গ্যাস লাইন বসানো শুরু হয়েছে ১৯ আগস্ট থেকে।

সড়কপথের স্ল্যাবগুলো বসানোর অগ্রগতি সেতুর বড় মাইলফলক বলেও জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’র প্রকৌশলী মাহমুদুর রহমান।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরামর্শক শায়েখ বিন হোসাইন বলেন, ‘আমরা চেষ্টা করেছি কোয়ালিটি ও সেফটি মেইনটেন্যান্স করা। এখানে কাজ করে সাকসেসফুল হয়েছি।’

পদ্মা সেতু সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। আর্থিক অগ্রগতি হয়েছে (ব্যয়) ৯০ দশমিক ১৮ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ ২০১৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর বসানো হয় প্রথম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হতে থাকে পদ্মা সেতু। ৪২টি পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান একে একে বসানো হয়। সর্বশেষ স্প্যানটি বসানো হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর। এতে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল।

২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকেবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণবিস্তারিত পড়ুন

  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন