মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বার্লিনের চ্যারিটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।

রাষ্ট্রপতি হওয়ার পর লন্ডনে কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।

করোনাভাইরাস মহামারির পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান রাষ্ট্রপতি।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব