স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান


স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
১৭ মে, রাবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়। ২ জুন থেকে বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি হিসেবে বিভাগীয় সমাবেশ এবং ৭ জুন থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
মানববন্ধনে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন, অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ এখন এক নম্বর যৌক্তিক দাবি।
তিনি আরো বলেন, ঈদের আগেই দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর ৭ জুন থেকে ঢাকায় বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।
নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী বলেন, আমরা ২০-২৫ বছর যাবত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা দেশের সকল নন-এমপিও শিক্ষকদের সংগঠন সম্মিলিত নন এমপিও পরিষদের পক্ষ থেকে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধাণ করতে চাই, কিন্তু আন্দোলনে বাধ্য করবেন না। আমরা আরো আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।
সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরী করেছিল, সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি।
সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন, আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরী করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।
সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম বলেন, বিগত সময় আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি, আমাদের দ্রুত এমপিওভুক্তি করতে হবে। এর জন্য সরকারের অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।
সমন্বয়ক মাওলানা মোবারক হোসেন বলেন, নন এমপিও আন্দোলনে ১৭ জন ভাইয়ের রক্ত মিশে আছে, আমরা তাদের রক্ত বৃথা যেতে দিবো না। এমপিওভুক্তির দাবিটি যৌক্তিক তাই দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
সভায় বক্তারা ডিগ্রি স্তরের পাশাপাশি অনার্স-মাস্টার্স স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এমপিও নীতিমালায় অন্তর্ভূক্তকরণ ও তাদের এমপিওভুক্তি দাবি করা হয়।
প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া এমপিওভুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেন- ৩০ মে দেশের সকল সংসদ সদস্য ও মন্ত্রী মহোদয়দের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এমপিওভুক্তির দাবি, ২ জুন রাজশাহী বিভাগীয় সমাবেশ, ৩ জুন রংপুর বিভাগীয় সমাবেশ, ৪ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ৫ জনু বরিশাল বিভাগীয় সমাবেশ, ৬ জুন খুলনা বিভাগীয় সমাবেশ, ৭ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।
সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক প্রভাষক মো. গোলাম মোস্তফাসহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন


