সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা) : সাতক্ষীরায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে
বর্ণাঢ্য র‌্যালি ও ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর
উপজেলা পরিষদ হলরুমে জেলা সমবায় অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত
দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন।

সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে এমপি রবি আরো বলেন, সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের
গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা,
দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে
কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে। দেশের চেহারা বদলে যাবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো.
আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, হেনরী সরদার, আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ।

আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা হলরুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও বেলুন এবং ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদান রাখার
জন্য বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে সুদ মুক্ত ঋণের চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় পরিদর্শক রাম প্রসাদ ঢালী ও শুভেচ্ছা মহিলা সমিতির সভানেত্রী লিলি
জেসমিন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন