রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৎকারে গিয়ে কান্নার জন্য ৫ লাখ টাকার প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেতা

বিয়েতে উপস্থিত হওয়ার জন্য টাকা নেন তারকারা। এমন কথা অনেক বার শোনা গেছে। কিন্তু সৎকারে গিয়ে কাঁদার প্রস্তাব! তাও আবার তার বিনিময়ে পাঁচ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও এমনই ঘটেছিল বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের সঙ্গে।

একটি সাক্ষাৎকারে চাঙ্কি জানিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা। এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে এই প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা। বলা হয়েছিল, তারা প্রচুর দেনার দায়ে ডুবে রয়েছেন। পরিবারের এক সদস্যের সৎকারে পাওনাদাররাও থাকবেন। টাকা শোধ করতে না পেরে সেই পরিবারের লোকজন পাওনাদারদের বলেছিলেন, বেশকিছু নতুন ছবিতে টাকা ঢেলেছেন তারা। ছবির ব্যবসায় লাভ হলে টাকা ফেরত দিতে পারবেন। ফলে কিছু সময় পাওয়া যাবে।

তাই চাঙ্কির কাছে তাদের দাবি ছিল, ‘যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটু কান্নাকাটি করেন, তবে ওরা আমাদের কথা বিশ্বাস করবেন। আরও কয়েক জনকে আমরা ডাকব।’ প্রস্তাব শুনে অবাক হয়ে যাচ্ছিলেন অভিনেতা। তার কথায়, ‘ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম। সৎকারে অভিনয় করতে হবে ভাবিনি।’

অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের দুরবস্থা দেখে কষ্ট হয়েছিল তার। তাই অন্য এক অভিনেতাকে তার জায়গায় পাঠিয়েছিলেন।

সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমার পরিবর্তে কে সেখানে গিয়েছিলেন, সে কথা আমি বলতে পারব না। যাই হোক, এক জায়গায় দাঁড়িয়ে কাঁদার জন্য পাঁচ লাখ টাকা কম ছিল না তখন। তাই সেই সুযোগ ছাড়েননি তিনিও।’ তবে একই সঙ্গে চাঙ্কি জানিয়ে দিলেন, সেই টাকার কোনও ভাগ তিনি চাননি। কিন্তু এ রকম অভিজ্ঞতার কথা তিনি সারা জীবনে ভুলবেন না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী