বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

চলতি বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ৩১ মে পর্যন্ত ফ্লাইট চলবে বলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর ৫০ শতাংশ (৪৩,৫৫০ জন) এবং সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স অবশিষ্ট ১৫ শতাংশ যাত্রী বহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০ টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধিরা ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা

লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদিবিস্তারিত পড়ুন

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  • হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত