শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হুইল চেয়ারে বসেই প্রচারণায় নামলেন মমতা

প্রতিশ্রুতি মোতাবেক হুইল চেয়ারে বসেই আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারণায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

রবিবার (১৪ মার্চ) নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রবিবার দুপুর পৌনে ২টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচারণায় মেয়ো রোডে পৌঁছান মুখ্যমন্ত্রী। এর পর সেখান থেকে তার নেতৃত্বেই পূর্বনির্ধারিত মিছিল শুরু হয়। এ সময় হাজরা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পদযাত্রা করে বর্তমান রাজ্য ক্ষমতাসীন দলটি।

মিছিলে বিজেপিকে উদ্দেশ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বলেন, নেত্রীকে ধাক্কা দিয়ে ফেলা দেয়ার তীব্র নিন্দা জানাই। ভাঙা পায়েই (আহত মমতার দিকে ইঙ্গিত করে) নবান্ন (রাজ্য মুখ্যমন্ত্রীর বাসভবন) দখল করা হবে।

বিজেপিকে ‘বহিরাগত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, সিপিএম-বিজেপিকে এক ইঞ্চি জমিও দেয়া হবে না। বাংলায় তাদের কোনো স্থান নেই।

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় এদিন কর্মসূচি ঘিরে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে ছিল পুলিশের ব্যারিকেড। মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে ভারতীয় বাংলা সিনেমার কলাকুশলীরা।

এর আগে গত সপ্তাহের বুধবার মেদিনীপুরের নন্দীগ্রামে নমিনেশন পেপার জমা দেয়ার পর প্রচারে থাকার সময় পায়ের পাতায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতিপক্ষের হামলায় এমনটা হয়েছে বলে দাবি তৃণমূলের। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে এ ঘটনায় গঠিত নির্বাচন কমিশনের দুই সদস্যের তদন্ত কমিটি।

আহত হওয়ার কারণে হাসপাতালেও থাকতে হয়েছিল তৃণমূল নেত্রীকে। এর পর জনতার উদ্দেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রয়োজনে হুইল চেয়ারে বসেই প্রচারণায় নামবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা