বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১৭ বিজিপিকে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নতুন করে মিয়ানমারের ১১৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তাদের আগের মতোই আলোচনার মাধ্যমে নিজেদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মিয়ানমারের কয়েকজন সাধারণ নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ফেব্রুয়ারি প্রথম দিকে কয়েক দফায় অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, এটাই সরকারের শক্তি।

ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে, এজন্য সরকার সামগ্রিক বাজার ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী