শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়ার উপায় নির্ধারণে কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা উপকেন্দ্র’র আয়োজনে লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়ার উপায় নির্ধারণে খুলনার দাকোপে অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. মো: আবুল কালাম আজাদ।

“বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দাকোপে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, ড. মো: আশিকুর রহমান, উপ- প্রকল্প পরিচালক এবং দাকোপ উপজেলার উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও মিলন কবীর।

বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস বলেন, খুলনার দাকোপ উপজেলা কৃষির জন্য একটি প্রতিকূল উপজেলা, লবনাক্ততা ও জলাবদ্ধতা এখানে সফল কৃষির প্রধান অন্তরায়। বিনা উপকেন্দ্র, সাতক্ষীরা এখানে বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তির মাধ্যমে আমন ধানের চাষাবাদ কলা কৌশল ও বীজ উৎপাদন প্রশিক্ষণ দিয়ে প্রতিকূল পরিবেশে এক ফসলি জমিকে উপযোগী শস্যবিন্যাসের মাধ্যমে দুই ফসলি বা তিন ফসলি জমিতে রূপান্তরিত করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়